চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপ্তাইয়ে কর্ণফুলি নদীতে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
১:০৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
কাপ্তাইয়ে কর্ণফুলি নদীতে নিখোঁজ দুই কিশোরের লাশ উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডুবে যাওয়ার ৪২ ঘণ্টা পর অবশেষে রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে নিখোঁজ দুইজন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কাপ্তাই সীতা ঘাট এলাকায় নিখোঁজ দুই পর্যটকের লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত পর্যটকরা হলেন প্রিয়ন্ত (১৫) ও শাহন দত্ত (১৭)।

ইউপি সদস্য মো. সরোয়ার জানান, আজ সকালে ৭টার দিকে কর্ণফুলি নদীতে লাশ দুটি ভেসে উঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। এসময় নিহতের আত্মীয়-স্বজনরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, কর্ণফুলি নদীতে লাশ ভেসে উঠার খবর পেয়ে ৮ সদস্যের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

কাপ্তাই চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, সকালে লাশ ভেসে উঠার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল নিহত দুই পর্যটকের লাশ উদ্ধার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাঘাট এলাকার কর্ণফুলি নদীতে গোসল করতে নেমে ২ জন পর্যটক নিখোঁজ হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্ণফুলি নদীলাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

গার্মেন্টস শিল্পের মতো সেমিকন্ডাক্টর শিল্পেও প্রণোদনা দিতে চায় সরকার

আগস্ট ৬, ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় সচেতনতামূলক ছবি মশা নিধন ও সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, সবচেয়ে বেশি ঢাকায়

আগস্ট ৬, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীকে ইচ্ছার কথা জানিয়ে চিঠি লিখে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্নপূরণ

আগস্ট ৬, ২০২৬

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

আগস্ট ৬, ২০২৬

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT