চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোতে সহযাত্রীকে মারধর, ‘ববি ডার্লিং’ এর ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
মেট্রোতে সহযাত্রীকে মারধর, ভিডিও ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

একাধিক কারণে সংবাদের শিরোনাম হয়েছেন হিন্দি টেলিসিরিয়ালের পরিচিত মুখ ‘ববি ডার্লিং’। যদিও তার প্রকৃত নাম পঙ্কজ শর্মা। তবে পুরুষ থেকে রূপান্তরিত হয়ে মহিলা হয়েছিলেন তিনি। এবার দিল্লি মেট্রোতে এক সহযাত্রীকে মারধর করে সংবাদের শিরোনাম হলেন ববি ডার্লিং। যেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে লাল সালওয়ার স্যুট পরে মেট্রোয় ওঠেন ববি। দরজার পাশেই দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু হঠাৎই মেজাজ হারিয়ে এক সহযাত্রীকে মারধর করতে শুরু করেন ববি। পরে পুলিশি হস্তক্ষেপে গোটা বিষয়টি নিয়ন্ত্রণে আসে।

ববির অভিযোগ তার ওপর নাকি শারীরিক নিগ্রহ করেন এক পুরুষ সহ-যাত্রী। আর তাতেই মেজাজ হারান তিনি। যদিও ভিডিওটি স্পষ্ট না থাকায় আদতে কার দোষ তা বোঝা মুশকিল! এর আগেও রূপান্তরিত হওয়ায় বিভিন্ন সময় ব্যঙ্গবিদ্রুপ সহ্য করতে হয়েছে তাকে। যদিও মাঝে বেশ কয়েক বছর হদিস ছিলো না ববি ডার্লিং এর।

Banglabid

২০১৭ সালে ভোপালের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন ববি। কিন্তু বছর চারেক আগে বিবাহবিচ্ছেদ হয় তাদের। তারপর থেকেই সম্ভবত দিল্লিতেই থাকা শুরু করেছেন তিনি। ‘বিগ বস’এ অংশগ্রহণের পাশাপাশি ‘পেজ থ্রি’, ‘কাঠপুতলি’সহ একাধিক বলিউড ছবিতে অভিনয়ও করেছেন ববি ডার্লিং।

সূত্র: নিউজ ১৮ 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘ববি ডার্লিং’বিগ বসমারধর করলেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT