জনপদ

বরযাত্রীবাহী নৌকাডুবিতে এক নারী নিহত, বরসহ নিখোঁজ ৪

নৌকাডুবির রাতে উদ্ধার অভিযান চলমান, অন্ধকারে আলো জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের অন্ধকারে নৌকাডুবির ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে, আলো জ্বলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে বরযাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত বর ও বরের মা সহ ৪ জন নিখোঁজ রয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দশমিনা উপজেলার চর শাহজালাল গ্রাম থেকে নববধুকে নিয়ে অউলিয়াপুর এলাকায় বরের বাড়ীতে ফেরার পথে তেঁতুলিয়া নদীতে ১৫ জন যাত্রী নিয়ে হঠাৎ ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলে নৌকার মাঝিরা লিপি বেগম নামে এক নারীর মরদেহসহ ১১ জনকে উদ্ধার করলেও বর রাব্বি হাসান, তার মা সেলিনা বেগমসহ ৪ জন নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও ডুবুরিদল ঘটনাস্থলে পোঁছে উদ্ধার তৎপরতা ও খোঁজাখুঁজি শুরু করে। ট্রলার নিয়ে স্থানীয় লোকজনও তৎপর রয়েছে।

মর্মান্তিক এঘটনায় বর ও কনের বাড়ীতে শোকের মাতম চলছে।

বিষয়:তেঁতুলিয়া নদী নৌকা ডুবি পটুয়াখালী বরযাত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…