বিনোদন

নিউ ইয়র্কে দিনে-দুপুরে হলিউড অভিনেতার ওপর হামলা

নিউ ইয়র্কে দিনে-দুপুরে হলিউড অভিনেতার ওপর হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কে এক ব্যক্তির ওপর হামলার ছবি, যেখানে একজন পুরুষকে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে দিনে-দুপুরে জনপ্রিয় হলিউড অভিনেতা স্টিভ বুসেমির ওপর হামলা হয়েছে। তার মুখে এলোপাথাড়ি ঘুষি মেরে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

ব্রুকলিনে এই ঘটনাটি ঘটেছে ৮ মে। নিউ ইয়র্ক পোস্টে বলা হয়েছে, ‘ব্রডওয়াক এমপায়্যার’ তারকা স্টিভ বুসেমি সকালে হাঁটছিলেন। এসময় অজ্ঞাতপরিচয় এক হামলাকারী অভিনেতার কাছে চলে যায় এবং তার মুখে এলোপাথাড়ি ঘুষি মারতে থাকে। এরপর সেই দুর্বৃত্ত পালিয়ে যায়।

মুখ ও চোখে আঘাতপ্রাপ্ত বুসেমিকে চিকিৎসার জন্য বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিনেতার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘তিনি ঠিক আছেন এবং সকলের শুভকামনার পেয়ে ধন্যবাদ জানিয়েছেন। যদিও নিউ ইয়র্কের এর রাস্তায় হাঁটার সময়

এর আগে মার্চে ‘ব্রডওয়াক এমপায়্যার’-এর আরেক শিল্পী মাইকেল স্টালবার্গকেও ঘাড়ে আঘাত করেছে এক দুর্বৃত্ত। পরে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ।

শহরটির বেশ কয়েকজন নারীও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, চলতি পথে তাদেরকে অপরিচিত মানুষ এসে ঘুষি মেরে পালিয়ে গিয়েছে। তাদের মাঝে রিয়্যালিটি স্টার বেথেনি ফ্র্যানকেলও আছেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ সেই হামলাকারীকে খুঁজছে যে অভিনেতার মুখে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এনওয়াইপিডি অভিযুক্ত অপরাধীর সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করা ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে যে ঘটনার সময় বেসবল ক্যাপ, একটি নীল টি-শার্ট এবং কালো সোয়েটপ্যান্ট পরা ছিল সেই ব্যক্তি।

সূত্র: কইমই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…