শিক্ষা

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে যা জানালো বোর্ড

বাংলাদেশের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, ক্লাসরুমে মনোযোগী ছাত্র-ছাত্রীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মতোই সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি সভায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস বিষয়ক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ২০২৩ সালে যে সিলেবাসে পরীক্ষা হয়েছে, সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড থেকে।

এছাড়াও, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

মূলত, করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ থেকে টানা প্রায় ২ বছর দেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাস বন্ধ থাকার কারণে বিগত কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠি, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:এইচএসসি পরীক্ষা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…