চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী রাজস্ব বোর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A

আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী।

আজ (১৭ ফেব্রুয়ারি) সোমবার প্রকাশিত জাতীয় রাজস্ব বোর্ডের একটি প্রেস বিজ্ঞপ্তি একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে বরাবরই সকল পর্যায়ের সম্মানিত করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড এসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান এবং তাঁদের সাথে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা অনুষ্ঠান করে আসছে। আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী।

এতে আরও বলা হয়, বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং এসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর নিকট লিখিতভাবে আগামী ২০ মার্চ তারিখ এর মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। একই সাথে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইল [email protected] এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। জাতীয় রাজস্ব বোর্ড প্রাপ্ত প্রস্তাবসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করবে। যে সকল প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোন চেম্বার বা এসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি উক্ত ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব প্রেরণ করতে পারবেন।

এতে বলা হয়, আশা করি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য একটি অংশিদারিত্বমূলক গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং একই সাথে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেটরাজস্ব বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT