রাজনীতি

দীর্ঘ বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিএনপি নেতাদের সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা দীর্ঘ বৈঠকের পর সংবাদ সম্মেলন ডেকেছেন, যা রাজনৈতিক পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এ সংবাদ সম্মেলন হবে।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সোমবার বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টা চলে। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন, ভিডিও কনফারেন্সে যুক্ত একজন দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। দেশের চলমান পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকের বিস্তারিত জানাতেই আজ সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

বিষয়:বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…