রাজনীতি

তিস্তা ইস্যুতে বিএনপির ২ দিনের নতুন কর্মসূচি

বিএনপি নেতাদের তিস্তা ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা তিস্তা ইস্যুতে ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে দুই দিনের ‘লাগাতার’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই ২ দিন তিস্তা ব্যারাজ পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে তাঁবু করে সমাবেশ করবে দলটি।

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিএনপির প্রেস উইং জানায়, এ কর্মসূচি গাইবান্ধায় উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দুই দিনের কর্মসূচিতে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজ পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে তাঁবু করে এই সমাবেশ করবে দলটি।

বিষয়:তারেক রহমান বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…