চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির পদযাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
বিএনপির পদযাত্রার প্রতিবাদে সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে চলছে বিএনপির পদযাত্রা কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মগবাজার পয়েন্ট থেকে যোগ দেবেন মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

মঙ্গলবার বেলা সোয়া ১১ টার পর রাজধানীর গাবতলী থেকে শুরু হয়। বিকেল ৪টায় বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে এ পদযাত্রা।

ঢাকার পদযাত্রায় প্রধান অতিথি উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আনিসুল হক। আরো উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খুসরু মাহমুদ চৌধুরীসহ হাজার হাজার নেতা-কর্মীদের।

Banglabid

বিএনপি’র পদযাত্রাটি রাজধানীর গাবতলী থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড়, মিরপুর (১), মিরপুর (১০) গোল চত্ত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা (আগারগাঁও), বিজয় স্মরণী, কাওরান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন (পার্টি অফিস), ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্ত্বর), ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ, রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে।

গাবতলী থেকে শুরু করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মগবাজারে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ঢাকার পাশাপাশি সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা। সারাদেশের সকল জেলা ও মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির পাশাপাশি একই দাবিতে ঢাকায় পদযাত্রা করবে সমমনা দলগুলো। বুধবার (১৯ জুলাই) একই সময়ে ঢাকায় পদযাত্র করবে বিএনপি। আব্দুল্লাপুর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ীতে শেষ হবে। আব্দুল্লাপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি যাত্রা শুরু করবে। রামপুরা ব্রীজে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুক্ত হবে। যাত্রাপথ- আব্দুল্লাহপুর, বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রীজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ, যাত্রাবাড়ী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদযাত্রাবিএনপিরাজধানী
শেয়ারTweetPin

সর্বশেষ

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬

হাসানের চোখে সাফল্যের রহস্য কী

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT