চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের সিলেট সফর দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
বিএনপি সমর্থকদের সমাবেশের ছবি, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে এর আগে দলীয় চেয়ারম্যান তারেক রহমান শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তার নানীর কবর জিয়ারতসহ কিছু ধর্মীয় ও ব্যক্তিগত সফর বাতিল করেছিলেন। তবে ঘোষিত তফসিল অনুযায়ী এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে।

তিনি জানান, বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হবে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। আজ বুধবার রাত ৮টা ১৫ মিনিটে তিনি বিমানযোগে সিলেট পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

পরবর্তী কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে অংশ নেবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে নরসিংদী পৌর পার্ক সংলগ্ন সমাবেশে যোগ দিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বা রূপগঞ্জ গাউছিয়া এলাকায় সমাবেশ শেষে গভীর রাতে গুলশানের নিজ বাসভবনে ফিরবেন বলে জানান তিনি।

এ লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার, পুলিশ বিভাগ ও অন্যান্য কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Reneta

মাহদী আমিন আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবদানের মূল্যায়ন হিসেবে তারেক রহমান প্রতিটি সফরে পর্যায়ক্রমে ত্যাগী নেতৃবৃন্দকে সফরসঙ্গী হিসেবে রাখবেন। সিলেট সফরে তাঁর সঙ্গে থাকবেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ, রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য তরুণ নেতা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। আজ রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ২২ জানুয়ারির সূচনালগ্নে, ঢাকার লেকশোর হোটেলে থিম সংটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে মাহদী আমিন বলেন, ইতিবাচক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণার মাধ্যমে সব রাজনৈতিক দলকে সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করতে হবে। তিনি সকল রাজনৈতিক দলের প্রতি নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তফসিলতারেক রহমাননির্বাচনী প্রচারণাবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT