জাতীয়তাবাদী দল বিএনপি’ র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি রয়েছে দলটির। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি’র অনেক দায়িত্ব, আর মূল চ্যালেঞ্জ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা।






