বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় নির্বাচন নয়, সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে এটা বিএনপির স্পষ্ট বক্তব্য।
বুধবার (২৫ জুন) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে কয়েকজনকে বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, গত ৫ আগস্টের পরে যাদের মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা হয়েছে, তাদের হত্যাকারীরা যে দলেরই হোকনা কেন দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকারকে একটি ভাল দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি।








