বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের মোহাম্মদ মারা গেছেন

Channel i Online logo featuring Bengali text and green emblem on a black background, representing a prominent Bangladeshi news portal. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপির বিশেষ সম্পাদক এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের বাড়ির মালিক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) বেলা ৩ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৫৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। জানা গেছে, বাসায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়ার মৃত্যুর খবরে তাৎক্ষণিক তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপি মহাসচিব শোক জানিয়ে বলেন, মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।
তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।






