রাজনীতি

ডিসেম্বরে নির্বাচন না হওয়ার কারণ দেখছে না বিএনপি: নজরুল ইসলাম খান

নেতৃবৃন্দের আলোচনা সভা, বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতৃবৃন্দের আলোচনা সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন, পেছনে বিএনপি পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি। 

সোমবার ২১ এপ্রিল বিকেল সোয়া ৫টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির লিয়াজোঁ কমিটির সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘প্রশাসনে বিএনপির লোকজন বসে আছে’ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্য ভিত্তিহীন।

এসময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে, সেটাই প্রত্যাশা।

বিষয়:নজরুল ইসলাম খান বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…