সরকার পতনের এক দফা দাবিতে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করছে বিএনপি। কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় রোডমার্চের শুরুতে পথসভায় বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সরকারের শক্তি লুটেরা ব্যবসায়ীরা, জনগণ তাদের সাথে নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপরিণামদর্শী এই প্রকল্প বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। মনির হোসেন এর ভিডিওচিত্রে আকতার হোসেনের রিপোর্ট।







