রাজনীতি

নয়াপল্টন ছাড়া কোথাও সম্ভব না, পুলিশকে জানাল বিএনপি

বিএনপির কৃষক সমাবেশে হাজারো মানুষ ও পতাকা প্রদর্শন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বিএনপির কৃষক সমাবেশে অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়া সমাবেশের জন্য বিকল্প দুটি জায়গার নাম চেয়ে পুলিশের পক্ষে থেকে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। তবে নয়াপল্টনেই সমাবেশ করতে চায় বিএনপি।

পুলিশের চিঠির জবাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে— ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।

আজ (বৃহস্পতিবার) পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া বরাবর পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পাল্টা চিঠিতে এ কথা জানানো হয়। একইসঙ্গে পুলিশের পক্ষে থেকে জানতে চাওয়া ৬টি প্রশ্নের উত্তর দেওয়া হয় চিঠিতে।

চিঠিতে বলা হয়, সমাবেশ বেলা ২ টায় শুরু হবে এবং মাগরিবের আযানের আগে শেষ হবে। সমাবেশে এক লাখ থেকে সোয়া লাখ লোক হতে পারে। সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে। সমাবেশে পশ্চিমে বিজয়নগর মোড় এবং পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত কিছুদুর অন্তর অন্তর মাইক লাগানো হবে।

২৮ অক্টোবর বিএনপি’র সমাবেশে বিএনপি’র নেতৃবৃন্দ ব্যতিরেকে অন্যকোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন না। সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব স্বেচ্ছাসেবকবৃন্দ দায়িত্ব পালন করবেন, যার সংখ্যা হবে ৫০০ জন।

বিষয়:২৮ অক্টোবর বিএনপি সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…