রাজনীতি

ওসমান হাদির গুলির ঘটনায় ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

বিএনপি নির্বাচনী প্রতীক লাঙ্গল ও দলীয় পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি দলের নির্বাচনী প্রতীক লাঙ্গল ও দলীয় পতাকা, যা বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ চিহ্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এসময় এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায় দলটি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউটের ‘রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, দুস্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত দুস্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপিসহ সকল অঙ্গসংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হাদিকে গুলি করা হয়। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার মাথা থেকে গুলি বের করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়:ওসমান হাদি বিএনপি বিএনপির কর্মসূচি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…