চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

রাজধানীতে বিএনপির সমাবেশ থেকে সরকার পতনের একদফা আন্দোলন ঘোষণা করেছে দলটি। আন্দোলনের প্রাথমিক কর্মসূচি হিসেবে রাজধানীসহ সারাদেশে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি বলেন, এই কর্মসূচিতে সরকার কর্ণপাত না করলে সামনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে প্রয়োজনে আঙ্গুল বাঁকা করতে হবে।

মির্জা ফখরুল বলেন, একটা সুন্দর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সবাই। সেজন্য সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন কমিশন পুনঃগঠনের দাবিতে একমত আরও ৩৪টি দলকে নিয়ে যুগপৎভাবে রাজপথে আন্দোলন করব। একদফা দাবিতে ১৮ জুলাই সারাদেশে মহানগরীর ও জেলা পর্যায়ে রোডমার্চ করবে বিএনপি। ঢাকায় এই কর্মসূচি পালন হবে দু’দিন।

১৮ জুলাই গাবতলী থেকে শুরু হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত পদযাত্রা এবং ১৯ জুলাই রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল  বলেন, যুগপৎ ধারায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিচ্ছি। এই সরকারে পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ বন্দি নেতাকর্মীদের মুক্তি- এই এক দফা দাবিতে ১৮ জুলাই মহানগর ও জেলায় ১৯ জুলাই রাজধানীতে পদযাত্রা কার্মসূচি পালন করবে বিএনপি। এটা হচ্ছে প্রাথমিক কর্মসূচি।

ফখরুল বলেন, সরকার প্রতিটি খাত ধ্বংস করে ফেলেছে। ডেঙ্গু রোগীরা হাসপাতালে জায়গা পায় না। সুনামি যখন আসে তখন ঠেকানো যায় না। জনগণের এই সুনামিও ঠেকানো যাবে না।

Reneta

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সারাদেশে অশান্তি সৃষ্টি করে শান্তি মিছিল করে লাভ হবে না। তাদের সমাবেশে মানুষ নেই আর আমাদের সমাবেশ প্রমাণ করেছে তাদের সময় শেষ। আমাদের প্রাণ দেয়ার সময় এসে গেছে, যেকোন কর্মসূচি সফল করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোট চুরি প্রকল্পের সঙ্গে যারাই জড়িত তাদের হাত ভেঙে দিব। আজকে বিদেশিরা কেন বাংলাদেশে আসছে? কারণ এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংবিধানের কথা বলে লাভ নেই। নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT