চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার!

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১২:৩২ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৫
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘ওএমএস’র ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে আব্দুস ছালাম নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ওই বিএনপি নেতা নুরু ও ঠান্ডুকে সাথে নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার অফিসে সশরীরে এসে খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলকে এই হুমকি দেন। এ সময় অফিস সহকারী হৃদয় ও কম্পিউটার অপারেটর শাহনাজ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৬ মার্চ উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তার কার্যালয়। এতে উপজেলার ৬টি ইউনিয়নের ওএমএস ডিলারশিপ নিয়োগের আবেদনকারীরা অংশ নেন। সেসময় আবেদনকারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়।

লটারিতে অন্য আবেদনকারীদের মতো গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামও অংশ নেন। তিনি লটারিতে ডিলারশিপ না জেতায় ক্ষোভে সোমবার সকালে উপজেলা খাদ্য কর্মকর্তা কার্যালয়ে তার দলবল নিয়ে প্রবেশ করে খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলের হাত কেটে নেওয়ার হুমকি প্রদান করে।

অফিস সহকারী হৃদয় জানান, সকালে আব্দুস ছালাম তার দলবল নিয়ে অফিসে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। পরে লটারির মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তাদের ডিও বন্ধ রাখার কথা বলেন এবং তা না হলে খাদ্য কর্মকর্তা স্যারের হাত কেটে নেওয়ার হুমকি দেন তিনি। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।

উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, হঠাৎ করে অফিসে আব্দুস ছালাম এসে গালিগালাজ ও হুমকি-দামকি শুরু করে। উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির ডিও বন্ধ না করলে হাত কেটে ফেলার হুমকি দেন। বিষয়টি উপজেলা নির্বাহী স্যারকে জানিয়েছি।

Reneta

অভিযোগের বিষয়ে গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম বলেন, ওই খাদ্য কর্মকর্তা অতিরিক্ত বলেছে। তার সাথে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: পপি খাতুন বলেন, খাদ্য কর্মকর্তা মৌখিক অভিযোগ জানিয়েছেন। তাকে লিখিত অভিযোগের জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওএমএস’র ডিলারশিপডিলারশিপ নিয়োগবিএনপি নেতার হুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT