চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে হত্যা

মহিউদ্দিন মুরাদমহিউদ্দিন মুরাদ
১১:১৬ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহির প্রকাশ মাটি জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ নভেম্বর) রাত প্রায় সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জের মোস্তাফার দোকান এলাকায় এই ঘটনা ঘটে।

আধিপত্য বিস্তার ও অন্তর্কোন্দলে কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে

দলীয় ও পুলিশ সূত্র জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরের সাথে ছাত্রদল কর্মী ছোট কাউছারের সাথে আধিপত্য বিস্তার ও অন্তর্কোন্দল চলে আসছে।

অভিযোগ রয়েছে, জহিরের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্মের সাথে জড়িত সে। অপরদিকে ছোট কাউছার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র বেচা-কেনার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া কাউছার একাধিক হত্যাসহ কয়েকটি মামলার সাজাপ্রাপ্ত আসামী। তবে নিহত আবুল কালাম জহির পশ্চিম লতিফপুর এলাকার মুনছুর আহমেদের ছেলে।

Reneta

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ফয়েজুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জহিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চলছে। তবে মাদক ব্যবসা ও অন্তর্কোন্দলে কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জহিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ৭টি মামলা রয়েছে।

অপরদিকে অভিযুক্ত কাউছারের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলাও রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুপিয়ে ও গুলি করে হত্যাচন্দ্রগঞ্জবিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

মা হারালেন অভিনেত্রী সুদীপ্তা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা: বিজিবির উদ্যোগে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

এপ্রিল ২, ২০২৬

স্পেনে ‘মুসলিম বিরোধী’ শ্লোগানের নিন্দা ইয়ামালের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২, ২০২৬

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT