চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াত গণতন্ত্রের ধারাবাহিকতা নষ্ট করতে চায়: নাছিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৩
রাজনীতি
A A
নাছিম বক্তৃতা দিচ্ছেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি’র লক্ষ্য হলো অতীতের মতো দেশে দুঃশাসন, অপশাসন, লুণ্ঠনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। বিএনপি-জামায়াতীরা হলো বাংলাদেশে সন্ত্রাসী ও অগণতান্ত্রিক শক্তির উত্তরাধিকার। সন্ত্রাসী কায়দায় এরা দেশকে দখল করতে চায়। এরা দেশের মানুষের অধিকার নষ্ট করতে চায়। দেশের মানুষ আত্মনির্ভরশীল হোক এটি তারা কখনোই চায় না। এজন্যই তারা দেশে গণতন্ত্রের উপর বারবার আঘাত এনেছে। এরা চায় দেশের গণতন্ত্রের ধারাবাহিকতা নষ্ট হোক। সংবিধানকে রক্ষা করা যে একটি দায়িত্ব তা তারা কখনোই করে না। এরা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর।

বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ধানমন্ডি ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন তোমরা মানুষের পাশে যাও। আর বিএনপি-জামায়াতীরা আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করে। তারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করে। আন্দোলনের ইতিহাস হলো জনগণকে পাশে নিয়ে আন্দোলন করতে হয়। আর বিএনপি-জামাত আন্দোলন করে সন্ত্রাসীদের নিয়ে। বিএনপি-জামাত আন্দোলনের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদীদের নিয়ে মানুষের উপর আক্রমণ করে। বিএনপি’র শত্রু হলো দেশের জনগণ। জনগণকে জিম্মি করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

Banglabid

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানুষের জন্য রাজনীতি করে। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আমরা মানুষের পাশে দাঁড়াই। এটাই হলো আওয়ামী লীগের রাজনীতি। জাতির পিতা আমাদের এটাই শিখিয়েছেন। তার আদর্শের পথে আমরা চলি। জাতির পিতা যে লক্ষ্য নিয়ে দেশকে স্বাধীন করেছেন আমরা তার কন্যার নেতৃত্বে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে লক্ষ্য বাস্তবায়নের জন্য আপসহীনভাবে কাজ করে যাচ্ছি।

বাহাউদ্দিন নাছিম বলেন, আজকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খাদ্য সামগ্রী নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদ উপহার সমূহ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। অন্যদিকে বিএনপির জামায়াত যারা গণতন্ত্রের শত্রু, যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বাধা সৃষ্টি করে সে দল মানুষের পাশে না দাঁড়িয়ে ফাইভ স্টার হোটেলে ইফতারের আয়োজন করে। তারা দেশি বিদেশী বন্ধুদের নিয়ে ফাইভ স্টার হোটেলে ইফতারের নামে জৌলুশ করে।এ বিএনপি জামাত মানুষের দুঃখ দুর্দশা নিয়ে রাজনীতি করতে চায়।

তিনি বলেন, আওয়ামী লীগের সাথে দেশের মানুষ রয়েছে।দেশের মানুষকে সাথে নিয়ে আমরা যে কোন অশুভ শক্তিকে মোকাবেলা ও প্রতিহত করব। শান্তি, সম্প্রীতি, গণতন্ত্র, নির্বাচনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে জনগণ কে সাথে নিয়ে আমরা তাদের ষড়যন্ত্র মোকাবেলা করব।জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠা করব। এটাই হলো আমাদের প্রত্যয় ও প্রতিজ্ঞা।

Reneta

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগস্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পে স্কেল বিষয়ে শঙ্কা প্রকাশ করে নতুন দাবি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের জরুরি ‘নতুন উদ্যোগ’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ‘বুদ্ধিজীবী নকশাল’ নিয়ে মোদির সতর্কবার্তা

আগস্ট ১৫, ২০২৬

এআই প্রযুক্তি: মহাসড়কে গাড়ি থামাবে না পুলিশ, আইন ভাঙলে ‘অটো ফাইন’

আগস্ট ১৫, ২০২৬

আরও ৫ দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT