দুই দিনের ঢাকা সফরের প্রথম দিনে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপি’র নেতারা। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ৭১ এর অমীমাংসিত ইস্যু নিয়ে বাংলাদেশের সাথে রাষ্ট্রীয়ভাবে বৈঠক করে পাকিস্তানকে সমাধান করতে হবে। বিষয়টি সমাধানে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন এনসিপি নেতারা।






