চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক: ডা. জাহিদ হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, দিনাজপুর, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক। বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে রাজনীতি করে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর গুচ্ছগ্রাম হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি তো সেই দল, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের নেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করতে জানে। বিএনপি অগ্রগতি, উন্নয়ন, আগামীর কথা চিন্তা করে রাজনীতি করে। সে জন্য বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে ২২ ডিসেম্বর ’২৩-এর জুলাইয়ে। নতুন ৫ আগস্টের পরে নয়। কাজেই যারা কথা বলেন, যারা আমাদের নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন, তাদেরকে বলবো আয়নায় চেহারা দেখুন, তারপর কথা বলুন। খালি কথার ফুলঝুরি দিয়ে সত্যকে ঢাকতে পারবেন না। সুন্নতি লেবাস পড়েন, কিন্তু সত্য কথা বলেন না খালি মোনাফেকের মতো কথা বলেন।

বিএনপির অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, আমরা আপনাদের বলতে চাই, বিএনপি সত্যের মুখোমুখি হতে চায়। বিএনপি সত্যকে ধারণ করতে চায়। বিএনপি আধুনিক বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায় জনাব তারেক রহমানের নেতৃত্বে। কাজেই আমরা বলবো, কোনো অবস্থাতেই জনগণের প্রতি আস্থা রাখুন—১২ ফেব্রুয়ারি তারা কাদের দেশসেবার সুযোগ দেবে।

তিনি বলেন, কোনো ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে ডাকসু-মার্কা নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন ওই চিন্তা করবেন না। ওই চিন্তায় বালু, ওই চিন্তার কথা বলবেন না। যেকোনো ষড়যন্ত্র ভেস্তে দেবে। জনগণ আজ ঐক্যবদ্ধ তারেক রহমানের নেতৃত্বে। কাজেই জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। কোনো অবস্থাতেই নির্বাচনকে, জনগণকে দাবিয়ে রাখতে পারবেন না।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূর নয় যে দিন জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের রায় নিয়ে, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

Reneta

অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকবুলার রহমান গোর্কি, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সহসভাপতি সারোয়ার হোসেন এবং আব্দুল হাকিম দুলু প্রমুখ। এ সময় সহস্রাধিক নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে পথসভাটি জনসমুদ্রে রূপ নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ডা. জাহিদ হোসেনদিনাজপুরদিনাজপুর-৬ আসনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT