ঐতিহাসিক ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস আজ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে যে কোন আধিপত্যবাদকে রুখে দেয়া হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে। সবার সহযোগিতায় উপযুক্ত ও যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে মনে করেন তিনি।








