জনপদ

ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ভোলায় পুলিশ সদস্যরা হরতাল চলাকালে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সময় পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিদ্যুতের দাবিতে ভোলায় বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা হরতাল করছে বিএনপি।

সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করেছে।

দোকানপাট বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীরা জেলা শহরে যাচ্ছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন মানুষ।

রোববার ভোলায় বিএনপির বিক্ষোভ চলার সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হন নূরে আলম। রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। আজ সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নূরে আলমের জানাজার নামাজ হবে।

বিষয়:পুলিশের সাথে সংঘর্ষ ভোলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…