রাজনীতি

বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে : মির্জা ফখরুল

বিএনপি নেতা মির্জা ফখরুলের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা মির্জা ফখরুলের সংবাদ সম্মেলনে তার বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  ‘বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা  করা হয়েছে, তবে  বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।’

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দিনটি শুধু বিএনপির জন্য নয়, পুরো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বিএনপির প্রতিষ্ঠার মধ্য দিয়ে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে রুপান্তর করেছিলেন জিয়াউর রহমান। বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে ধ্বংস করার তবে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমুল পরিবর্তন করতে চায় বিএনপি।

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি।”

ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠ হবে বলে প্রত্যাশা করেন তিনি। এজন্য বিএনপি সহযোগিতা করবে বলেও জানান তিনি।

বিষয়:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…