অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে: মির্জা ফখরুল

জামায়াতের কথা বলছে সরকার, জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৯ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে।
এদিকে, রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন উত্তরা পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই দাবিতে আদাবরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও সাইফুল আলম নিরবের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়েছে।







