চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদাবাজির অভিযোগে দুই ছাত্রদল নেতাকে পুলিশে দিলো বিএনপি

হাকিম বাবুল হাকিম বাবুল
৬:০১ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী পোস্টার, নেতাদের ছবি ও প্রতীকসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে লছমনপুর ইউনিয়ন পরিষদে গিয়ে মোটরসাইকেল ভাংচুর, ইউপি ভবনে তালা দেওয়া সহ স্থানীয় বাজারে চাঁদাবজির ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২৩ জুলাই) রাতে লছমনপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতারা হচ্ছেন, লছমনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সবুজ আহাম্মেদ (৩৫) ও বর্তমান (পদ স্থগিত) সভাপতি আল আমিন ইসলাম সাগর (২৬)।

Banglabid

ইউনিয়ন পরিষদে ভাংচুর ও তালা দেওয়ার ঘটনায় লছমনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আলেয়া বেগম বাদী হয়ে সবুজ ও সাগরসহ পাঁচজনকে আসামি করে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

থানার ওসি সাংবাদিকদের জানান, দুই ছাত্র নেতার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তারা এখন থানা হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে অভিযোগের ভিত্তিতে মামলার কাজ চলমান রয়েছে।

গ্রেপ্তারের ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো.আল আমিন ইসলাম সাগরকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে শেরপুর সদর উপজেলা ছাত্রদল।

Reneta

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, সবুজ ও সাগর গত বছরের ৫ আগস্টের পর থেকে বেপরোয়াভাবে চলাফেরা করতো। তারা বিভিন্নস্থানে দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে দলের ভাবমূর্তি নষ্ট করে আসছিলো। ফলে দলীয় ভাবমূর্তি রক্ষায় গতকাল বুধবার রাতে ব্যবসায়ীদের সহায়তায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মীরা মিলে সবুজ ও সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদাবাজির অভিযোগেদুই ছাত্রদল নেতাকেপুলিশে দিলোবিএনপি।
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT