চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩১ দফা দিলে ৩২ দফা পর্যন্ত পূরণ করে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপি প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপি ৩১ দফা ঘোষণা করলেও বাস্তবায়নের ক্ষেত্রে ৩২ দফা পর্যন্ত এগিয়ে যায়। সরকারের বিভিন্ন উদ্যোগকে এর উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী ইএফটি ও আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Banglabid

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে, এর নাম বিএনপি। ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পৌঁছে যাচ্ছে। এতে বাড়িতে বসেই তারা অর্থ পাবেন এবং এজন্য কাউকে কোনো ধরনের উৎকোচ দিতে হবে না।

সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের ১৮০ দিন পূর্তিকে কেন্দ্র করে অনেকে কী কী বাস্তবায়ন হয়েছে, তা জানতে চাইছেন। তবে শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানসহ বেশ কিছু উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এসব কার্যক্রম নির্বাচনী ইশতেহারের বাইরের ‘৩২ নম্বর’ উদ্যোগ। এসময় শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস দেওয়ার উদ্যোগকে ‘৩৩ নম্বর’ হিসেবে উল্লেখ করেন তিনি।

কৃষক ও দরিদ্র মানুষের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি রাখা হয়েছে। পাশাপাশি দরিদ্র মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড নিয়ে বিরোধীদের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা আগে এই উদ্যোগের বিরোধিতা করেছিলেন, তারাই এখন কবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে তা নিয়ে প্রতিযোগিতা করছেন।

Reneta

আর্থিক সক্ষমতার সঙ্গে সমন্বয় করে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের সব মা-বোনের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ দরিদ্র মানুষের হাতে গেলে তা বাজারে ব্যয় হবে। এতে পণ্য বিক্রি বাড়বে, বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দরিদ্র মানুষের আর্থিক সক্ষমতা বাড়লে তাদের সন্তানরা শিক্ষিত হওয়ার সুযোগ পাবে এবং ভবিষ্যতে তারা দেশের সম্পদে পরিণত হবে। দরিদ্র মানুষকে দরিদ্র অবস্থায় রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩১ দফাস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষ দিয়ে শিক্ষকদের প্রাপ্য টাকা তোলা জাতির জন্য দীনতা-হীনতা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬

যে কারণে মেসির অনুশীলনে গোপনীয়তা চান মিয়ামি কোচ

আগস্ট ১৫, ২০২৬

৪০ এর পর পুরুষের নীরব স্বাস্থ্যঝুঁকি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT