রাজনীতি

মব জাস্টিসের নামে কোনো কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি: রিজভী

বিএনপি নেতারা মব জাস্টিসের নামে কর্মকাণ্ডের বিরোধিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা মব জাস্টিসের নামে কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মব জাস্টিসের নামে কোনো ধরনের কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির সদস্যদের নিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।

বাংলাদেশে আর কোনো ধরনের মব জাস্টিস যেন না হয়, সে ব্যবস্থা নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

পুলিশের সামনে কিভাবে ‘মব’ হয় সে প্রশ্নও রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিলেন, তাদের বিচার অবশ্যই হতে হবে এবং তবে তা অবশ্যই আইনের মাধ্যমে।

বিষয়:বিএনপি মব জাস্টিস সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…