চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঁওতাল সম্প্রদায়ের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ন ২২, এপ্রিল ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সাঁওতাল সম্প্রদায়সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের খালিশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এই লিফলেট বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ঝড়বৃষ্টিকে উপেক্ষা করে ওই অঞ্চলের সাঁওতাল সম্প্রদায় ও স্থানীয় সাধারণ জনগণ এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে রাষ্ট্রকাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ৩১ দফার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এই ৩১ দফা শুধুমাত্র একটি দলীয় ইশতেহার নয়, এটি একটি জাতীয় রূপকল্প—যার মাধ্যমে দেশের জনগণ অবিচার, দুর্নীতি ও একদলীয় শাসন থেকে মুক্তি পাবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি অঞ্চলে ৩১ দফা ছড়িয়ে দিতে হবে। আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও আপনাদের অংশগ্রহণ প্রমাণ করে, পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে।

এই কর্মসূচিতে অংশ নিয়ে সাঁওতাল সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে তারা নানা বঞ্চনার শিকার। ৩১ দফা বাস্তবায়িত হলে তাদের সাংবিধানিক অধিকার রক্ষা পাবে এবং রাষ্ট্রে প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত হবে।

Reneta

কর্মসূচিতে স্থানীয় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: পীরগঞ্জবিএনপিসাঁওতাল সম্প্রদায়
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি ১, ২০২৬

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

ফেব্রুয়ারি ১, ২০২৬

সাতে সাত জয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

ফেব্রুয়ারি ১, ২০২৬

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রনালয়

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের হামলা

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT