চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে শীর্ষ নেতারা বৈঠক করেছেন।

বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। সেখানে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

নজরুল ইসলাম খান বলেন, নতুন করে আবার ফ্যাসিবাদের উত্থান হয়েছে। চলমান সংকট দূর করতে হবে। ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কাজগুলো দ্রুততর করা এবং জনগণের চলমান সংকটগুলো দ্রুত নিরসন করতে প্রধান উপদেষ্টাকে বলেছি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানা কৌশলে দেশে রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্ট চলছে। আমরা মনে করি, কেউ যেন কোনোভাবে দেশে রাজনৈতিক বা সাংবিধানিক সংকট সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।

তিনি আরও বলেন, আমরা যে পরিবর্তন অর্জন করেছি, তা সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার। পতিত সৈরাচারের দোসররা দেশে কোন সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরীর চেষ্টা করলে, সবাই মিলে তা প্রতিরোধ করা হবে।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো মতামত জানতে চাওয়া হয়েছে কি না– জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, স্পেসিফিক কোনো ব্যাপার না। আমরা বলেছি দেশে নতুন কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট যেন সৃষ্টি না হয়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। যদি কেউ সেটা করতে চায় সেটাকে আমরা সবাই মিলে মোকাবিলা করব।

Reneta

এছাড়া দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে সরকারকে আরও তৎপর হওয়ার আহবান জানান নজরুল ইসলাম খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. মুহাম্মদ ইউনূসপ্রধান উপদেষ্টাবিএনপিবৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT