চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপিও শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে শহীদ মিনারে বিএনপির প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
শহীদ মিনারে এমপিও শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছে বিএনপি।

আজ (২০ অক্টোবর) সোমবার সকাল সাড়ে ১১টায় দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ মিনারে উপস্থিত হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলে অন্যান্য কেন্দ্রীয় নেতারাও এসময় উপস্থিত থাকবেন।

ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হয়েছে। রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সেই বৈঠকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীসহ বেশ কয়েকজন শিক্ষক প্রতিনিধি অংশ নেন।

বৈঠক শেষে দেলাওয়ার হোসেন আজিজী সাংবাদিকদের জানান, বিএনপি মহাসচিব আমাদের জানিয়েছেন, তার দল ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি নবম দিনে গড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপিও শিক্ষকশহীদ মিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ১০ ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT