চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের প্রচারে গ্রাম থেকে গ্রামান্তরে হেঁটে চলেছেন বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
জনপদ, দিনাজপুর, রাজনীতি
A A

জমে উঠেছে দিনাজপুর-৬ আসনের আসন্ন নির্বাচন। চলছে জমজমাট প্রচার-প্রচারণা। আর এই প্রচারণার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাতীয় পর্যায়ের একজন চিকিৎসক নেতা। তিনি বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

স্বনামধন্য এই চিকিৎসক পর্ব পুরুষের স্মৃতিময় মাটিতে দাঁড়িয়ে সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করে চলেছেন। গ্রাম থেকে গ্রামান্তরে ছুটছেন সকাল থেকে সন্ধ্যা, রাত অব্দি। বাড়ি বাড়ি, ঘরে ঘরে যাচ্ছেন ভোটের প্রচারে। যেখানে যাচ্ছেন সেখানেই দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে হাসিমুখে কথা বলছেন। পরম মমতা নিয়ে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন। সমস্যা কীভাবে সমাধান করবেন সে কথাও বলছেন।

দিনাজপুর ৬ আসনটি দিনাজপুর জেলার দক্ষিণের নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাট এই চারটি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে রয়েছে মোট তিনটি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৯টি। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর-৬ আসনে মোট ভোটার পাঁচ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ভোটার দুই লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার ১৩ জন। এই আসনে অন্য আরও যাঁরা ভোট যুদ্ধে নেমেছেন তাঁরা হলেন- জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মো. রেজাউল হক, ইসলামী আন্দোলনের মো. নুর আলম সিদ্দিক, এবং বাসদের মো. আব্দুল হাকিম। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

Banglabid

স্বাধীনতার পর ১৯৯৬ সালে শুধু একবার এই আসন থেকে বিএনপির প্রার্থী মো. আতিউর রহমান স্বল্প সময়ের জন্য একবার এমপি হয়েছিলেন। এর আগে ৯১ সালে অনুষ্ঠিত নির্বাচনে এই আসন থেকে জয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী আজিজুর রহমান চৌধুরী। এরপর ১৯৯৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন বাংলাদেশ আওয়ামী লীগের মো. মোস্তাফিজুর রহমান ফিজু। ২০০১ সালে আবারো বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রার্থী হিসেবে জয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী আজিজুর রহমান চৌধুরী। এরপর ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামের নেতা আনোয়ারুল ইসলামকে পরাজিত করে জয়ী হন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আজিজুল হক চৌধুরী। এরপর সর্বশেষ টানা তিন টার্ম এমপি ছিলেন আওয়ামী লীগের শিবলী সাদিক।

কিন্তু এবার নতুন এক ইতিহাস রচনা করতে চান এই আসনে প্রথমবারের মতো মনোনয়ন পাওয়া ডা. এ জেড এম জাহিদ হোসেন। ইতিমধ্যেই তিনি তাঁর স্বভাবসুলভ আচারণে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। প্রতিদিনই তিনি চারটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে যাচ্ছেন। কখনও হেঁটে, কখনও বাইকে চড়ে ঘুরছেন সর্বত্র। বিভিন্ন স্থানে পথ সভা করছেন। দুঃখী মানুষের দুঃখ কথা শুনছেন। গ্রামের বয়োবৃদ্ধ, প্রবীণদের সাথে সালাম দিয়ে তাঁদের মনের কথা শুনছেন। সংখ্যালঘু, আদিবাসীদের কথা শুনছেন।

তিনি বলেছেন, তাঁর পিতৃভুমি দিনাজপুরের নবাবগঞ্জের পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রাম। পিতৃভুমির সাধারণ মানুষের সেবা করা ছাড়া জীবনে তাঁর আর কোনো কিছু চাওয়া-পাওয়ার নেই। একজন মানুষ এবং একজন চিকিৎসক হিসেবে তিনি এটিই মনেপ্রাণে বিশ্বাস করেন। আর তাই পিতৃভুমির প্রতিটি মানুষের কাছে তিনি বিনয়ের সাথে ভোট প্রার্থণা করছেন।

Reneta

এ কথা সত্য যে, দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাট এই চারটি উপজেলাতে উন্নয়নের ছোঁয়া তুলনামুলক অনেক কম। স্থানীয়রা মনে করেন এই চারটি উপজেলা সত্যিকার অর্থেই উন্নয়ন বঞ্চিত। এরকম একটি অঞ্চলের সার্বিক উন্নয়নে প্রয়োজন একজন জাতীয় পর্যায়ের শক্তিশালী নেতা। যিনি মেধা ও দক্ষতায় অনেক উন্নত। ডা. এ জেড এম জাহিদ হোসেন সেরকমই একজন যোগ্য ব্যক্তিত্ব। এই যোগ্য ব্যক্তিত্ব জয়ী হলে সত্যিকার অর্থেই দিনাজপুর ৬ আসনের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমাদের মেয়েরা খুব লক্ষ্মী, সফরে তাদের ত্যাগ প্রশংসনীয়’

পরবর্তী

স্বাস্থ্য সংস্কারের অঙ্গীকার, নির্বাচনী মাঠে জামায়াত আমির

পরবর্তী

স্বাস্থ্য সংস্কারের অঙ্গীকার, নির্বাচনী মাঠে জামায়াত আমির

হাতে সময় কম, ঢাকায় জোরালো নির্বাচনী প্রচারণা

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT