চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের মেয়েরা খুব লক্ষ্মী, সফরে তাদের ত্যাগ প্রশংসনীয়’

চ্যানেল আইতে সংবর্ধনায় সাফ ফুটসাল চ্যাম্পিয়ন অধিনায়ক সাবিনা খাতুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের সাফ ফুটসালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। শিরোপার পথে নিজেদের সেই গল্পের কথা চ্যানেল আইকে শোনালেন অধিনায়ক সাবিনা খাতুন। প্রশংসা করলেন সতীর্থদের। বললেন, ‘আমাদের মেয়েরা খুব লক্ষ্মী, এই সফরে তাদের ত্যাগ অনেক প্রশংসনীয়।’

শিরোপাজয়ী বাংলাদেশ ফুটসাল দল এসেছে চ্যানেল আই ভবনে। শনিবার বেলা ১১টার দিকে বাফুফের বাসে চ্যাম্পিয়নরা চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছান। দলকে ফুলেল অভ্যর্থনা জানিয়েছে চ্যানেল আই। পরে আলাপচারিতায় সতীর্থদের ত্যাগের কথা জানান সাবিনা।

Banglabid

বলেন, ‘চেষ্টা করি আমার দলটাকে সবসময় উজ্জীবিত রাখার, তাদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ থাকার। সেই জায়গা থেকে বলা যেতে পারে যে আমাদের মেয়েরা খুব লক্ষ্মী। তারা এই সফরে আসলে যে নিবেদন দেখিয়েছে, সেটা আসলেই অনেক প্রশংসনীয়। আমাদের ফুটসাল কমিটির যিনি চেয়ারম্যান, ইমরান (ইমরানুর রহমান) ভাই, উনি সবসময় মেয়েদেরকে অনুপ্রেরণা দিয়ে গেছেন, আসলে ওই জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়। যেকোনো টুর্নামেন্টে, যেকোনো দলে যদি ইতিবাচবক অনুপ্রেরণা পাওয়া যায়, যেকোনো দলের জন্য অনেককিছু সহজ হয়ে যায়।’

‘যারা সিনিয়র ছিল ওদের সাথে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক। যারা নতুন আছে তাদের সাথেও ট্রাই করেছি যে ওদেরকে আমাদের সাথে খাপ খাওয়ানোর। ওরাও সেটা খুব ভালোভাবে করতে পেরেছে। সিনিয়ররা যখন দেখছে নতুনরা ভালো করতেছে, তারা তাদের শতভাগ দিয়ে চেষ্টা করতেছে, ওরাও যখন বদলি হিসেবে মাঠে গিয়েছে তখন ওরাও ওভাবেই নিজেদের প্রমাণ করেছে।’

থ্যাইল্যান্ডের ব্যাংককে গড়ানো ফুটসাল আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় এসেছে বাংলাদেশ। প্রথম আসরে শিরোপা জিতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছায় সাবিনার দল। শুরুতে চ্যাম্পিয়নদের বিমানবন্দরে ফুলেল বরণ করে নেয়া হয়। পরে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হয় হাতিরঝিল এম্পিথিয়েটারে, ঝলমলে আয়োজনে বিজয়ী দলকে সংবর্ধনা দেয় বাফুফে।

Reneta

সাত দলের অংশগ্রহণে ফুটসাল আসরে ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু, দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র। পরের তিন ম্যাচে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২, পাকিস্তানকে ৯-১ এবং মালদ্বীপকে ১৪-২ গোলে হারায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইবাফুফেলিড স্পোর্টসসাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপসাবিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন থাকবে

পরবর্তী

ভোটের প্রচারে গ্রাম থেকে গ্রামান্তরে হেঁটে চলেছেন বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন

পরবর্তী

ভোটের প্রচারে গ্রাম থেকে গ্রামান্তরে হেঁটে চলেছেন বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন

স্বাস্থ্য সংস্কারের অঙ্গীকার, নির্বাচনী মাঠে জামায়াত আমির

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT