রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর বিএনপি মহাসচিব জানিয়েছেন, প্রধান উপদেষ্টারও প্রথম অগ্রাধিকার নির্বাচন। সংলাপ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, রাষ্ট্র সংস্কারেই তারা সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। ৯ই অক্টোবর সংস্কার ও নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করবে তারা।






