জনপদ

বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বর্জন করেছে: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জনগণ বিএনপিকে বর্জন করেছে উল্লেখ করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ আগ্রহশীল হয়ে ভোট দিচ্ছে। এই অবাধ-সুষ্ঠু নির্বাচনে নিজেরা হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে।

মঙ্গলবার ২১ মে সকাল সাড়ে ৮টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবী যেখানে যুদ্ধে জড়িয়ে গেছে, সেখানে এমন একটি অর্থনৈতিক দুরবস্থা পরিস্থিতিতে দেশকে রক্ষা না করে বিএনপি দেশকে অন্ধকারে তলিয়ে দেয়ার রাজনীতি করছে। বিএনপি দেশকে ধ্বংস করতে চায়। তাই জণগণও তাদের বর্জন করেছে।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। মানুষ আগ্রহশীল হয়ে ভোট দিচ্ছে। এবার নির্বাচনে সব পদে প্রতিদ্বন্দ্বী রয়েছে। প্রার্থীরা সম্মানের সাথে লড়ছে। ধান কাটা-মাড়াই মৌসুম, এত গরম, আর হঠাৎ বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা উৎসবের আমেজে প্রচারণা চালিয়েছে। ভোটের উৎসব চলছে।

প্রতিমন্ত্রী বলেন, ভোট মানুষের সম্মানের, আত্মমর্যাদার। আর এই আত্মসম্মান আমরা পেয়েছিলাম ৭১ এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আমরা বিজয়ী জাতি এ জাতি কখনই পরাজিত হবে না। পাকিস্তানি হানাদারদের পরাজিত করে আমরা বিজয়ী হয়েছি। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেখানে বিএনপি বাংলাদেশকে অন্ধকারে তলিয়ে দেয়ার রাজনীতিতে নেমেছে। তাই,জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

বিষয়:উপজেলা নির্বাচন দিনাজপুর নৌ পরিবহন প্রতিমন্ত্রী বিএনপি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…