রাজনীতি

টানা ৩ দিনের কর্মসূচী ঘোষণা বিএনপি’র

বিএনপির ৩ দিনের কর্মসূচী ঘোষণা প্রতিবাদে জনসমাবেশ ও র‍্যালি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ৩ দিনের কর্মসূচী ঘোষণা ও প্রতিবাদে জনসমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামীকাল বুধবার ১৪ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার ১৩ আগস্ট শাহবাগ জাদুঘরের সামনে সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আগামী ১৪ ও ১৫ আগস্ট সারাদেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করবে বিএনপির নেতাকর্মীরা। ১৬ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হবে। এবং তার সুস্থতা কামনায় ও আন্দোলনে সব শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মাবলম্বীরা উপাসনালয়ে প্রার্থনা করবেন।

বিষয়:কর্মসূচী বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…