রাজনীতি

বুধবার থেকে আবারও ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা বিএনপির

বিএনপির অবরোধের প্রতিবাদে জনসমাগম ও বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির অবরোধের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বুধবার থেকে আবারও ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারা।

আজ সোমবার ৬ নভেম্বর বিকেলে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর একদিনের বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি পালনের পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর আবারও অবরোধ পালন করে বিএনপি।

এরপর একদিনের বিরতি দিয়ে আবারও দুই দিনের অবরোধ ঘোষণা করা হলো দলটির পক্ষ থেকে।

বিষয়:অবরোধ বিএনপি রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…