খুলনা

খুলনায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে অবরোধ

খুলনায় অবরোধের কারণে ধীর গতিতে যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে, অবরোধের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিন অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকালে ঝটিকা মিছিল বের করেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

তবে, পুলিশের কড়া তৎপরতায় রাস্তায় পিকেটিং করতে দেখা যায়নি কাউকে। ঢাকাগামী পরিবহন যাত্রী কম থাকায় কম ছেড়ে যাচ্ছে বাস। তবে আন্তঃজেলার বাসসহ সব ধরনের যানবহন চলাচল করেছে। ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক।

নগরীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়:অবরোধ খুলনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…