কুমিল্লা

চাকরিতে কোটা বাতিল দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদে মহাসড়কে ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক জনসমাগম ও যানজট সৃষ্টি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা।

রোববার (৭ জুলাই) বিকেল ৪টা থেকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এই অবস্থান শুরু করেন শিক্ষার্থীরা।

মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। এসময় তারা জানান, কোটাপ্রথা মেধাবীদের জন্য বৈষম্যমূলক। অবিলম্বে কোটাপ্রথা বাতিল করতে হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভিগের শিক্ষার্থীরা ছাড়াও আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।  অপ্রীতিকর ঘটনা এড়াতে এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের মহাসড়কে অবস্থান নিতে দেখা যায়।

বিষয়:কুমিল্লা কোটা সংস্কার আন্দোলন কোটাবিরোধী আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…