চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে শুরু হবে নতুন বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২২
বিনোদন
A A
অ্যাকশন দৃশ্যে একজন পুলিশ কর্মকর্তা অস্ত্র হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালের প্রথম শুক্রবার ৬ জানুয়ারি। আর এদিনই বড় পর্দায় মুক্তি চূড়ান্ত হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ এর দ্বিতীয় পার্ট ‘ব্ল্যাক ওয়ার’ এর!

সোমবার সন্ধ্যায় ‘মিশন এক্সট্রিম’ এর পরিচালক সানী সানোয়ার ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির ঘোষণা দেন। সেই সঙ্গে ছবিটির একটি মোশন পোস্টারও শেয়ার করেন তিনি।

এরআগে ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে চলতি বছরের অক্টোবরে মুক্তির তারিখ জানানো হয়েছিলো। সোমবার সন্ধ্যায় সানী সানোয়ার মোশন পোস্টার নিজের ফেসবুকে শেয়ার করে লিখেন, ৬ জানুয়ারি ২০২৩,‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ শুভমুক্তি।

Banglabid

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুটি পর্বই ফয়সাল আহমেদের সাথে যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার। ছবিটি নিয়ে এরআগে সানী সানোয়ার জানিয়েছিলেন,‘প্রথম পর্বের সাফল্যের পর আমরা ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি, এটা সত্যি আনন্দের।’

‘ব্ল্যাক ওয়ার’-এ প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়। ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বেই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ।

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

Reneta

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৩আরিফিন শুভইমরান শওদাগরইরেশ যাকেরএহসানুর রহমানজান্নাতুল ফেরদৌস ঐশীতাসকিন রহমানদীপু ইমামফজলুর রহমান বাবুব্ল্যাক ওয়ারমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশা সওদাগরমুক্তিরাইসুল ইসলাম আসাদরাশেদ খান অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসানী সানোয়ারসুদীপ বিশ্বাসসুমিত সেনগুপ্তসৈয়দ আরেফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

পরবর্তী

নির্বাচনকে সামনে রেখে চক্রান্ত শুরু হয়েছে

পরবর্তী
নির্বাচন নিয়ে চক্রান্তের অভিযোগ, প্রধান বক্তা মির্জা ফখরুল. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনকে সামনে রেখে চক্রান্ত শুরু হয়েছে

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে দুই ব্যক্তি স্মার্টফোন উপহার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশনের বিবর্তনের ইতিহাস নিয়ে ফরিদুর রেজা সাগরের বই

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT