বিনোদন

‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার’র টিজারে বোজম্যানকে স্মরণ

ব্ল্যাক প্যানথার সিনেমার টিজার, বোজম্যানের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্ল্যাক প্যানথার সিনেমার টিজার, যেখানে বোজম্যানের স্মরণে তার ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সান দিয়েগো কমিক-কন ২০২২-এ ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার’-এর প্রথম টিজার প্রকাশ করেছে মার্ভেল স্টুডিও। টিজারে স্মরণ করা হয়েছে প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোজম্যানকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক প্যানথার’ সিনেমায় তিনি টি’চালা চরিত্রে অভিনয় করেছিলেন।

টিজারে ওয়াকান্ডা সড়কের এক চিত্রকর্মে ফুটে উঠেছে বোজম্যানের চেহারা। এই দৃশ্য দেখে চোখ ভিজে গেছে বোজম্যানের ভক্তদের।

২ মিনিট ১১ সেকেন্ডের টিজারটিতে প্রায় সব তারকাকেই দেখানো হয়েছে। লুপিতা নিয়নগোর নাকিয়া চরিত্রটিকে তার ভালোবাসার মানুষ টি’চালার জন্য প্রায় পুরো ছবিতেই মন খারাপ করে থাকতে দেখা যাবে। অ্যাকুয়াটিক ওয়ারিয়র ‘নামর’ চরিত্রটিকে দেখা যাবে প্রথমবারের মতো। এই চরিত্রে অভিনয় করেছেন টেনোক হুয়েরটা।

সুপারহিরো সিনেমার জগতে ব্ল্যাক প্যান্থার যোগ করেছে নতুন এক মাত্রা। কৃষ্ণাঙ্গ সংস্কৃতির ওপর ভিত্তি করে সুপারহিরো সিনেমাটি গতবারের মতো এবারও পরিচালনা করেছেন রায়ান কুগলার। ইতিহাস আর বাস্তবের মিশেলে ওয়াকান্ডিয়ান রূপকথাকে তিনি অসাধারণ রূপে। ১১ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

বিষয়:মার্ভেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…