চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞাপন ও সৃজনশীল যোগাযোগে ১৬ পুরস্কার জিতল বিকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
বিকাশের ১৬টি পুরস্কার জেতার ছবি, বিভিন্ন পুরস্কার ট্রফি ও স্বীকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বিজ্ঞাপন এবং ক্রিয়েটিভ কমিউনিকেশনস খাতের সম্মাননা ‘কমওয়ার্ড ২০২৪’-এ তিনটি গোল্ডসহ মোট ১৬টি পুরস্কার জিতেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর বিভিন্ন ক্যাম্পেইন। উল্লেখ্য, গত বছর কমওয়ার্ড ২০২৩-এ তিনটি গোল্ডসহ মোট সাতটি পুরস্কার জিতেছিলো বিকাশ।

এবারের আসরে বিকাশ-এর ‘আমার বিকাশ ঠেকায় কে’ ক্যাম্পেইনটি ১টি গোল্ড, ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ জিতেছে; ‘প্রেমের বিকাশ’ ১টি গোল্ড, ১টি সিলভার ও ৩টি ব্রোঞ্জ; ‘প্রবাসীদের অন্তরের গান’ ১টি গোল্ড এবং এমএফএস খাত নিয়ে সচেতনতামূলক একটি ক্যাম্পেইন ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ জিতেছে।

এছাড়া, ‘বিকাশ পে লেটার’, ‘বিকাশ থাকতে ক্যাশ কেন?’ এবং ‘দেশের জন্য কাজ করি’ ক্যাম্পেইনগুলোও ১টি করে ব্রোঞ্জ জিতেছে। বিকাশ এবং বিকাশ-এর পক্ষে ক্রিয়েটিভ এজেন্সি মিডিয়াকম, এক্স-ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি, ব্রেড অ্যান্ড বাটার, ইন্ডি রিলস ও এফসিবি বিটপি এই পুরস্কারগুলো জিতে নিয়েছে।

দেশের বিজ্ঞাপন এবং ক্রিয়েটিভ কমিউনিকেশনস খাতে কাজ করা ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বড় মিলনমেলা হিসেবে পরিচিত এই কমওয়ার্ড-এর ১৩তম আসর সম্প্রতি আয়োজিত হয় স্থানীয় একটি হোটেলে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশিয় ক্রিয়েটিভ এজেন্সি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করা বিভিন্ন সফল ও কার্যকর কমিউনিকেশনকে স্বীকৃতি দিতেই ২০০৯ সাল থেকে এই আয়োজন করে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবার ২৬টি ক্যাটাগরিতে ১,৩৮০টি মনোনয়ন জমা পড়ে, যার মাঝে ১৪৬টি বিজ্ঞাপন ও সৃজনশীল প্রচারণা কমওয়ার্ডে পুরস্কৃত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশবিজ্ঞাপনসৃজনশীল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

জুলাইকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: শফিকুর রহমান

আগস্ট ৪, ২০২৬

জুলাই আন্দোলন জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৪, ২০২৬

রাজধানীর ৪ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২৫

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT