চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের প্রচারে গিয়ে নারীকে চুমু দিলেন বিজেপি প্রার্থী, ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিজেপি প্রার্থী ভোটের প্রচারে নারীকে চুমু দেন, ভিডিও ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

কাউকে চুমু খাচ্ছেন, তো কারও খোলা পিঠে অশ্লীলভাবে হাত দিচ্ছেন। নির্বাচনী প্রচারে বেরিয়ে মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর এমনই ছবি এবং ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। এই ছবি ও ভিডিওকে কেন্দ্র করে তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজনীতিতে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিসহ একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়, প্রচাররত খগেন মুর্মুর এমন একাধিক আপত্তিকর ছবি ও ভিডিও এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছেন রাজ্যের শাসকদল তৃণমূল। কটাক্ষ করে লেখা হয়েছে, ‘এভাবেই নারীদের সম্মানে ব্যস্ত মোদির পরিবার।’

প্রতিবেদনে বলা হয়, ‘মুখে নারী সম্মানের কথা বললেও মহিলাদের ভোগের চোখে দেখে বিজেপি’, বারবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সমালোচনা করছে বিরোধীরা। এরই মাঝে সোশাল মিডিয়ায় খগেন মুর্মুর যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, এক মহিলার খোলা পিঠে হাত রেখে ঘনিষ্ঠভাবে তার সঙ্গে হেঁটে যাচ্ছেন খগেন। আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলাকে ধরে চুম্বন করছেন মালদহ উত্তরের প্রার্থী।

Banglabid

আপত্তিকর এই ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূলের নেতারা লেখছেন, ‘যাকে আপনি দেখছেন, তিনি মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। প্রচারে বেরিয়ে ইনি মহিলাদের চুম্বন করছেন। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তা করা সাংসদ থেকে শুরু করে বাঙালি মহিলাদের নিয়ে গান, বিজেপিতে নারীবিরোধী নেতার অভাব নেই। এভাবেই নারীদের সম্মানে ব্যস্ত মোদি পরিবারের সদস্যরা। ভেবে দেখুন, এরা ক্ষমতায় এলে কী করতে পারে।’

ভাইরাল হওয়া ওই ভিডিও’র নারী অবশ্য স্থানীয় একটি টিভি চ্যানেলের সাথে কথা বলার সময় ঘটনাটিকে ‘স্নেহের কাজ’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমার বাবার বয়সী একজন যদি আমার প্রতি তার স্নেহ দেখায় এবং আমার গালে একটি চুমু দেয় তাহলে সমস্যা কোথায়? কেন মানুষের এমন নোংরা মানসিকতা? এতে দোষের কিছু নেই।’

Reneta

ভিডিও নিয়ে কথা বলেছেন খগেন মুর্মুও। তিনি বলেন, ‘ওটাই তৃণমূলের সংস্কৃতি। বাচ্চাকে সবাই আদর করে। ও বাচ্চা মেয়ে আমার খুব কাছের এবং পরিচিত। ঘটনার সময় মেয়েটির বাবা-মাও সঙ্গে ছিল। তৃণমূল ওই ছবি ফেসবুকে ভাইরাল করে নারী জাতিকে অপমান করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীকে চুমুবিজিপিভিডিও ভাইরালভোটের প্রচারে নারীকে চুম্বন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT