চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকায় মৌসুমীর জমকালো জন্মদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
মৌসুমীর জন্মদিন উদযাপন, অতিথি ও সংগীতশিল্পীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী এখন আমেরিকায়। ৩ নভেম্বর ছিল এই জনপ্রিয় তারকার জন্মদিন! বিশেষ এই দিনে জমকালো আয়োজনে জনপ্রিয় এই তারকার জন্মদিন উদযাপন করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক ও ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক।

জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌসুমীর জন্মদিন পালনের আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক প্রেসিডেন্ট, বিশিষ্ট কলামিস্ট, সফল উদ্যোক্তা ড. রফিকুল ইসলাম এর সংগঠনের ব্রান্ড অ্যাম্বাসেডর নায়িকা মৌসুমীর জন্মদিনের আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর অন্যতম সংগঠক লায়ন মুহাম্মদ মারুফ আহমেদ এর সঞ্চালনায় জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজনে আরও ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক উপদেষ্টা মাসুদ রানা। অনুষ্ঠানের শেষ অংশে গান পরিবেশন করেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী, দূরন্ত গতিমান সংগঠনের সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলাম, রাশেদ উদ্দিন হীরা, কাজল।

গোটা অনুষ্ঠানটি মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের চিত্রনায়িকা শাহনূর। আগত অতিথিবৃন্দ ও আয়োজকগণ জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করেন। এর আগে মৌসুমীকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

‘খায়রুন সুন্দরী’ খ্যাত নায়িকা মৌসুমী একাধারে অভিনেত্রী, রাবেয়া খাতুনের লেখা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহের নেগার’ চলচ্চিত্র’র পরিচালক।

তার অভিনীত ছবির মধ্যে কেয়ামত থেকে কেয়ামত, স্নেহ, ভাংচুর, দেনমোহর, বিদ্রোহী বধু, গরীবের রানি, আত্মত্যাগ, মেঘলা আকাশ, বিন্দুর ছেলে, দেবদাস উল্লেখযোগ্য। অভিনয় এর জন্য তিনি তিনবার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন।

-জলি আহমেদ, আমেরিকা

ট্যাগ: আত্মত্যাগকেয়ামত থেকে কেয়ামতগরীবের রানিদেনমোহরদেবদাসবিদ্রোহী বধুবিন্দুর ছেলেভাংচুরমেঘলা আকাশমৌসুমীলিড বিনোদনস্নেহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী নির্বাচন দেখতে চাই: হাফিজ উদ্দিন আহমেদ

পরবর্তী

৪টি হল নিয়ে স্টার সিনেপ্লেক্স এবার উত্তরায়

পরবর্তী
উত্তরায় চ্যানেল আই অনলাইন নতুন হলের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

৪টি হল নিয়ে স্টার সিনেপ্লেক্স এবার উত্তরায়

হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির নির্বাচনে যাওয়ার পক্ষে মত প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি মনে করি বিএনপি'র নির্বাচনে যাওয়া উচিত: হাফিজ উদ্দিন আহমেদ

সর্বশেষ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যে ভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT