চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন সিনেমা থেকে দূরে বাংলা সিনেমার ‘আম্মাজান’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২৪
বিনোদন
A A
দুজন নারীর ছবি, এক যুবতী ও এক বৃদ্ধা, বাংলার সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯৯ সালে কাজী হায়াতের পরিচালনায় ‘আম্মাজান’ ছবিতে সর্বশেষ দেখা যায় কিংবদন্তী অভিনেত্রী শবনমকে! এরপর গত ২৫ বছর ধরে আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

উপমহাদেশের অন্যতম মহাতারকা বলা হয় এই শবনমকে। যিনি বাংলাদেশের পাশাপাশি সমানতালে পাকিস্তানেও জনপ্রিয়। ১৯৪৬ সালের ১৭ আগস্ট ব্রিটিশ-ভারতের ঢাকায় জন্মেছিলেন বাংলা সিনেমার বর্ষীয়ান তারকা।

এতো জনপ্রিয় হয়েও কেন তাকে দীর্ঘদিন ধরে সিনেমায় দেখা যায়নি, সে বিষয়ে তার নিজস্ব ব্যাখ্যাও আছে। ২০২২ সালে শিল্পী সমিতির আয়োজনে তৎকালীন সভাপতি ইলিয়াস কাঞ্চনের আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে এসেছিলেন শবনম। যেখানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার নতুন পুরনো বহু তারকা।

সেই অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, কেন ‘আম্মাজান’ এর পর আর তিনি অভিনয় করেননি। অভিনেত্রী বলেছিলেন, কাজী হায়াতের ‘আম্মাজান’ এর পর আর কোনো চলচ্চিত্রে উপযুক্ত চরিত্রের অভাবে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। এরইমধ্যে চলচ্চিত্রে দেখা দেয় গভীর সংকট। এমনাবস্থায় অভিনয়ের ইচ্ছে পোষণ করলেও ভালো চিত্রনাট্যের অভাবে আর তা হয়ে ওঠেনি।

এসময় আবেগাপ্লুত হয়ে তিনি আরও বলেন, ‘প্রায় দুই যুগ সিনেমার বাইরে, তারপরও আপনারা আমাকে মনে রেখেছেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।’ গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে এসময় গুণী এই অভিনেত্রী বলেন, ‘সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, চলচ্চিত্রের ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। আমাদের ভুল শুধরে দিন।’

‘নাচের পুতুল’ খ্যাত বাংলাদেশের কিংবদন্তী এই অভিনেত্রী ১৯৬০-এর দশক থেকে ১৯৮০’র দশক পর্যন্ত একাধারে সক্রিয় অভিনয় চর্চা করে গেছেন। ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে শবনম-রহমান জুটি বিপুল জনপ্রিয়তা লাভ করে।

Reneta

পরবর্তী সময়ে পাকিস্তানি সিনেমার পোস্টার গার্ল হয়ে ওঠেন তিনি। ক্রীড়া জগতে বিখ্যাত ননী বসাকের দ্বিতীয় কন্যা জন্মেছিলেন ঝর্না বসাক নাম নিয়ে। প্রখ্যাত নির্মাতা এহতেশামের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৬১ সালে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন শবনম। এ সিনেমাতেই তিনি শবনম নাম ধারণ করেন। পরবর্তী সময়ে পরিচিতি পান ‘শবনম’ নামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম্মাজানইলিয়াস কাঞ্চনবাংলাদেশলিড বিনোদনশবনমসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT