প্রবাস সংবাদ

কানাডায় বীর উত্তম সি আর দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশি কমিউনিটির একত্রিত সভা, কানাডায় বীর উত্তম সি আর দত্তের মৃত্যুবার্ষিকী পালন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা বীর উত্তম সি আর দত্তের মৃত্যুবার্ষিকী স্মরণে একত্রিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কানাডার টরন্টোর দুর্গা বাড়ির মিলনায়তনে সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জেনারেল সি আর দত্তের মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মাইনোরেটি এলায়েন্স টরন্টো।

মেজর জেনারেল সি. আর. দত্তের জীবনী পাঠ করেন সজল চৌধুরী।

নিরঞ্জন দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুশীতল সিংহ চৌধুরী, অমিয় দাস গুপ্ত, খোকা পাল, নিরঞ্জন সরকার বাচ্চু, সুকোমল রায় ও মেজর জেনারেল সি. আর. দত্তের কন্যা ব্যারিস্টার চয়নিকা দত্ত।

অনুষ্ঠানে বক্তারা সি আর দত্তের কর্ম জীবনের উপর আলোচনা করেন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে প্রগতিশীল মানুষের ঐক্যের ডাক দেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…