চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের টিকিট কেটেও নাখোশ নেপালের কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

সংবাদ সম্মেলনে আসার পর নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুংয়ের দিকে প্রশ্ন গেল, তার দলের মেয়েরা কেমন খেলেছে? উত্তর আসে, তারা শতভাগ দিতে পারেনি, সামর্থ্যের ৬০ ভাগ দিয়েছে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট কাটার পরেও কোচের এমন মন্তব্যে সবাই চমকেই যায়!

গুরুংয়ের দিকে সম্পূরক প্রশ্ন যায়, তার দল কেন শতভাগ দিয়ে খেলতে সক্ষম হয়নি। জবাবে আবারও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সিনথেটিক টার্ফের সমালোচনায় মুখর হলেন তিনি, ‘শক্ত টার্ফের জন্য তারা ৬০ ভাগ দিতে পেরেছে। ফাইনালে শতভাগ দিতে পারবে বলে আশা করি।’

বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের জন্য নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুং সেলাই করা বল বাদ দিয়ে সেলাই ছাড়া বল দিয়ে খেলাকে দায়ী করেছিলেন। এদিনও তার মুখ থেকে একই অভিযোগ এসেছে।

Banglabid

ভারতের বিপক্ষে পিছিয়ে থেকে বিরতিতে গিয়েছিল নেপাল। ৪৮ মিনিটে গোলরক্ষক আনশিকার মারাত্মক ভুলের সুযোগে তারা সমতায় ফেরে। শুভাঙ্গি সিংয়ের সাথে বল দেয়া নেয়া করে ভারতের গোলরক্ষক কিক নেয়ার সময় তার সামনে দাঁড়িয়ে ছিলেন আমিশা। বল তার পায়ে লেগে গোলমুখে থাকা অঞ্জলি চাঁদের হালকা টোকায় জালে জড়িয়ে যায়।

সেই গোলটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট উল্লেখ করে গুরুং বললেন, ‘এটা পাওয়ার পর দলের সবাই উজ্জীবিত ছিল। ম্যাচে ফিরে এসেছিল।’

ফাইনালে নেপালের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ। যদিও শিরোপা লড়াইয়ে পা রাখতে বাংলাদেশের মেয়েদের ভুটানের বিপক্ষে অন্তত ড্র করতে হবে। স্বাগতিকদের নিয়ে তেমন মাথা ঘামাতে নারাজ নেপালের কোচ। উল্টো বললেন, ‘তারা কেমন খেলে আমরা জানি। বাংলাদেশ ভালো দল হলেও আমরা তাদের চেয়ে ভালো দল। সম্ভবত তারা ঘরের মাঠে খেলার সুবিধা পাবে।’

Reneta

এর আগে ভারতের কোচ মায়মল রকিকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা এত ফুটবলার থাকার পরও কেনো এমন বিবর্ণ পারফরম্যান্স। জবাবটা ছিল সোজাসাপ্টা, ‘সবাই নিজের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করেছে। মেয়েরা উপরের স্তরে নাকি নিচের স্তরে খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছে এমন কথা আপনি বলতে পারেন না। আমরা সেভাবে পারফরম্যান্স মাঠে দেখাতে পারিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুরুনেপালভারতরকিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT