চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্টিনেজকে দেখেই অনুপ্রাণিত রুপনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

নেপালকে হারিয়ে আবারো বাংলাদেশের মেয়েরা শিরোপা জয়ের উৎসবে মেতেছে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন  হওয়া লাল-সবুজের দলে রীতিমতো আস্থার প্রাচীর হয়ে গোলপোস্টের সামনে দাঁড়িয়ে ছিলেন রুপনা চাকমা। গোটা আসরে চার ম্যাচে মাত্র একটি গোল হজম করেছেন। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা ফুটবলারের পারফরম্যান্স বোঝাতে এ তথ্যটুকু মোটেও যথেষ্ট নয়।

লিগপর্বের খেলায় ভারতের বিপক্ষে দারুণ সব সেভ করে ম্যাচের সব আলো নিজের দিকে কেড়ে নেন বাংলাদেশি গোলরক্ষক। সাত মিনিটের মাথায় সুমতি কুমারীর নেয়া শট রুপনা যেভাবে পা দিয়ে ঠেকান, তাতে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সেই দারুণ সেভের কথাই মনে করিয়ে দিয়েছিল।

ফাইনালেও রুপনার পারফরম্যান্স ছিল অনবদ্য।  তিনটি সেভ করে জাল অক্ষত রাখেন। সেরা গোলরক্ষকের পুরস্কার হাতে নিয়ে হাসিমুখে তুলেছেন ছবি, দিয়েছেন সাক্ষাৎকার।

রুপনাকে এখন অনেকেই বলছেন বাংলার এমিলিয়ানো মার্টিনেজ। এ ব্যাপারটা কেমন লাগে? এমন প্রশ্ন শুনে লাজুক হাসিমাখা মুখে তার জবাব, সে বিশ্বকাপে অনেক ভালো খেলেছে আর ভালো সেভ করেছে বিধায় আর্জেন্টিনা জিতে গেছে। আমি তার অনেক সুন্দর সুন্দর সেভ দেখেছিলাম। আমার মনে হয়েছিল তার মতো এরকম সেভ করতে পারবো।

জাতীয় দল এবং বয়সভিত্তিক দল মিলিয়ে মোট তিনবার সেরা গোলরক্ষকের ট্রফি জিতলেন রুপনা। আনন্দের কথা প্রকাশ করে তিনি বলেন,  আজকে সাফের সেরা গোলরক্ষক হয়েছি তাই আমার অনেক ভালো লাগছে। আমার চেষ্টা থাকবে আবার যেন ভবিষ্যতে  সেরা গোলরক্ষক হতে পারি। এটাই আমার পরবর্তী লক্ষ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ননেপালফাইনালবাংলাদেশরুপনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

জুলাই ২, ২০২৬

গান্ধীর মূর্তিতে কালো কাপড়, উত্তেজনা পশ্চিমবঙ্গে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬

‘তিস্তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না চীন’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT